আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 29, 2026, 5:09 pm || প্রকাশের তারিখ: November 29, 2026, 4:50 pm
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৪৮
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৪৮ জন। রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৮ জন। অন্যদিকে চলতি বছরে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৬ জনে।

এর আগে, শনিবার হামে দেশে আটজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে ১ হাজার ১৫ জন নতুন করে হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানানো হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম