আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 29, 2026, 5:19 pm || প্রকাশের তারিখ: November 29, 2026, 5:00 pm
রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি
রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  রোববার (২৯ নভেম্বর)  সকালে বঙ্গভবনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে তিনি এমন মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বিদেশে পলাতক একজন রাজনীতিবিদের জন্য দেশে সন্ত্রাস ও সহিংসতা চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি বলেন, এই সন্ত্রাস ও নৈরাজ্যে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্প, কলকারখানা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাধার সম্মুখীন হচ্ছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীসহ দেশেৃর ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ডিফেন্স জার্নালিস্টদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সৃষ্ট সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের সমস্যা, রোহিঙ্গা ইস্যু এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির আহ্বান জানান তিনি।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদের প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এই আদর্শ পাহাড়ি-সমতল সব গোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণ্ন রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের সকল নাগরিককে একত্রিত করতে পেরেছে। বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শই অত্যন্ত বাস্তববাদী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম