আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 29, 2026, 7:55 pm || প্রকাশের তারিখ: November 29, 2026, 7:35 pm
মাদকমুক্ত ধামসোনা গড়তে খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠে ফেরাতে হবে: চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইসরাফিল হোসেন
মাদকমুক্ত ধামসোনা গড়তে খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠে ফেরাতে হবে: চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইসরাফিল হোসেন

মোস্তাবিন সিয়াম বিশেষ প্রতিনিধি

ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইসরাফিল হোসেন বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে কোনো ধরনের আপস করার সুযোগ নেই—খেলাধুলা বাড়িয়ে তরুণ ও যুবসমাজকে মাঠে ফেরাতে হবে। তাঁর মতে, খেলাধুলাই পারে সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং নতুন প্রজন্মকে সুস্থ ও সুন্দর পথে এগিয়ে নিতে।

হাজী হামিদ ভূঁইয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত ‘Day-Night Short Pitch T-10 Cricket Tournament 2026’-এর উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “মাদক মুক্ত সমাজ চাই, খেলাধূলায় এগিয়ে যাই” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই টুর্নামেন্টে এলাকার ক্রীড়াপ্রেমী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

জোরালো কণ্ঠে আলহাজ্ব ইসরাফিল হোসেন বলেন, মাদক ও মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। শুধু সচেতনতা নয়, বাস্তব উদ্যোগ হিসেবে প্রতিটি পাড়া-মহল্লায় খেলার পরিবেশ তৈরি করতে হবে এবং নিয়মিত ক্রীড়া চর্চা আরও জোরদার করতে হবে। তরুণরা যখন খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে ব্যস্ত থাকবে, তখন মাদক আপনাআপনি সমাজ থেকে দূরে সরে যাবে।

তিনি আরও বলেন, ধামসোনা ইউনিয়নকে মাদকমুক্ত ও সুস্থ সামাজিক পরিবেশে রূপ দিতে খেলাধুলার প্রসার ঘটানোই এখন সময়ের দাবি। ভবিষ্যতেও তরুণদের মেধা ও শারীরিক বিকাশে এমন ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজিমুর রহমান ভূঁইয়া। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম