আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 2:37 am || প্রকাশের তারিখ: October 28, 2019, 12:32 pm
ভূরুঙ্গামারীতে বিএসএফের গুলিতে যুবক নিহত
এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে গরু পাচারের সময় বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। জানা গেছে, আজ (২৮ অক্টোবর) সকালে ভূরুঙ্গামারীর বাঁশজানি সীমান্তে (ভারতের দীঘলটারী) ৯৭৫ নং মেইন পিলার এবং ৮ ও ৯ নং সাব-পিলারের মাঝখানে জিরো পয়েন্টে এক যুবকের গুলিবিদ্ধ লাশ এবং বাংলাদেশী সীমান্তের অভ্যন্তরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় একটি বাছুর পড়ে থাকতে দেখা যায়। ওই সময় সীমান্তে বিএসএফের টহল ও আনাগোনা বৃদ্ধি পায়।

এলাকাবাসীর সন্দেহ হলে তারা ময়দান বিজিবিকে খবর দিলে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌছায়। নিহত ব্যক্তি বাংলাদেশী না ভারতীয় নাগরিক তা নিয়ে কিছুটা বিপাকে পড়ে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী। বিএসএফ লাশটি ভারতীয় নাগরিকের বলে সনাক্ত করে। লাশটি সীমান্তের নিকটবর্তী দীঘলটারী গ্রামের মানিক শেখের পুত্র আখেরুল শেখের (১৮) বলে নিশ্চিত করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পরে ভারতীয় পুলিশ লাশটি নিয়ে যায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম