আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 6:29 am || প্রকাশের তারিখ: October 28, 2019, 2:36 pm
রাজশাহীতে অপহরণকারীর মুল হোতা খোকন গ্রেফতার
লিয়াকত রাজশাহী প্রতিনিধি:রাজশাহীতে মোঃ জাহিদুল ইসলাম খোকন (৪০) নামের এক অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-৫।
আজ সোমবার বিকাল ৩টার দিকে নগরীর শাহমখদুম থানাধিন আমচত্বর এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।

আটককৃত অপহরণকারী মোঃ জাহিদুল ইসলাম, রাজপাড়া থানাধিন বসুয়া (ডাবতলা) এলাকার মৃত: জাহিরুল ইসলামের ছেলে। র‌্যাব জানায়, জাহিদুল ইসলাম গত প্রায় দেড় মাস পূর্বে নগরীর চন্দ্রিমা থানাধিন ছোটবনগ্রাম এলাকা থেকে মোঃ আলমগীর হোসেনের কণ্য (১৭)কে অপহরণ করে ।এ বিষয়ে ওই কিশোরীর বাবা আলমগীর হোসেন একটি অভিযোগ দায়ের করেন।

পরে গত (১৩ সেপ্টেম্বর ২০১৯) তারিখে অপহৃত কিশোরী (১৭) কে রাজশাহীর পুঠিয়া থানাধীন বিড়ালদহ এলাকায় হতে উদ্ধার হলেও অপহরণকারী জাহিদুল পালিয়ে যায়।অবশেষে আজ সোমবার বিকালে তাকে আটক করে অপহরণকারী জাহেদুলকে শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম