আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 6:29 am || প্রকাশের তারিখ: October 29, 2019, 5:36 am
জিএমপি’র কাশিমপুর থানায় ওয়ারেন্ট ভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক দুই আসামী গ্রেফতার
ইলিয়াস কাঞ্চন কাশিমপুর থানা : গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন, পিপিএম (বার), বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ জনাব আকবর আলী খান সাহেব এর নের্তৃত্বে গত ২৭ অক্টোবর রবিবার রাতে কাশিমপুর থানার এসআই/সাইফুল ইসলাম মুন্সী, এসআই/এস.এম আলীম, এএসআই/মোঃ হাবিবুর রহমান কাশিমপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে অত্র থানার পুর্ব এনায়েতপুর এলাকা থেকে জিআর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী রতন মিয়া ও সিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী লাভলু মিয়াকে গ্রেফতার করছেন।

রতন মিয়া গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন পুর্ব এনায়েতপুর মৃত আমির উদ্দিন এর ছেলে ও লাভলু মিয়া একই এলাকার মোঃ হাছেন আলীর ছেলে। তাদেরকে ২৮ অক্টোবর সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেন কাশিমপুর থানা পুলিশ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম