আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ২৯, ২০১৯, ৭:৩২ পূর্বাহ্ণ
ঝিকরগাছায় স্কুলছাত্র একমাস ধরে রহস্যজনক নিখোঁজ
শার্শা প্রতিনিধি ঃ যশোরের ঝিকরগাছায় অনিক (১২) নামে এক স্কুলছাত্র প্রায় এক মাস ধরে রহস্যজনক নিখোঁজ রয়েছে। সে ঝিকরগাছা উপজেলার মনোহরপুর তেঘরি গ্রামের মৃত আলাল উদ্দীনের ছেলে ও কায়েম কোলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সন্তান নিখোঁজ হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার মা ও বিদ্যালয়ের শিক্ষকরা।

মা দুলারী বেগম জানান, তার ছেলে অনিক গত ১ অক্টোবর বাড়ি থেকে বের হয়ে এখনও বাড়ি ফিরে আসেনি। তিনি সকল আত্মীয়_ স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে জানতে পারেন সেখানেও তার সন্তান যায়নি। এ ঘটনায় তিনি আজ ঝিকরগাছা থানায় জিডি করবেন বলে জানান ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম