আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 28, 2026, 4:30 pm || প্রকাশের তারিখ: October 29, 2019, 7:54 am
তাহিরপুর সীমান্তে কয়লা, মদ ও নৌকা আটক 
আমির হোসেন,তাহিরপুর (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা
ভারতীয় মদ, বিড়ি, কয়লা এবং বারকী নৌকা আটক করেছে  সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি।
তবে এর সাথে জড়িত কোন চোরাকারবারি বা মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।  বিজিবির অভিযানে বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য আটক হলেও বরাবরেই থেকে যায় এর সাথে জড়িত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিরা।বিজিবি সূত্রে জানাযায়, তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর বিওপির একটি টহল দল

গত ২৮ অক্টোবর সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার সময় অভিযান চালিয়ে  সীমান্ত পিলার ১১৯৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১ নং উত্তর শ্রীপুর ইউনিয়নের সুন্দরবন নামক স্থান থেকে  ১৭ বোতল ভারতীয় মদ এবং ৬২ প্যাকেট বিড়ি আটক করে। যার মূল্য ২৮ হাজার ১৫৮ টাকা। এবং একই দিনে তাহিরপুর উপজেলার টেকেরঘাট বিওপির একটি টহল দল রাত সাড়ে ৮ টার সময় অভিযান চালিয়ে  সীমান্ত পিলার ১২০৮/৪-এস এর নিকট হতে

আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ০১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে ৪৯০ কেজি ভারতীয় কয়লা এবং ০১টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৪৬ হাজার ৩৭০ টাকা। এব্যাপারে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক মোঃ মাকসুদুল আলম বলেন, সীমান্তে চোরাচালান ও যে কোন ধরনের অপরাধ নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এবং আটককৃত ভারতীয় মদ ও বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং কয়লা, বারকী নৌকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম