আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 6:57 am || প্রকাশের তারিখ: October 29, 2019, 8:44 am
জেএসসি-জেডিসি পরীক্ষা শনিবার শুরু
আমাদেরবাংলাদেশ ডেস্ক : শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, আগামী বছর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ এর পরিবর্তে জিপিএ-৪ হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, এ সিদ্ধান্ত আগামী দুই নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষার জন্য কার্যকর হবে না।
মন্ত্রী জানান, এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থী ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন। প্রশ্নপত্র ফাঁস রোধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা উপলক্ষে ২৫ অক্টোবর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের গুজবের ফাঁদে না পড়তে অভিভাবকদের প্রতি আহ্বানও জানান শিক্ষামন্ত্রী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম