প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 4:58 am || প্রকাশের তারিখ: January 25, 2019, 12:13 pm
জেলা প্রতিনিধি:
বান্দরাবানে নাইক্ষ্যংছড়ি লেমুছড়ি সীমান্ত থেকে মিয়ানমার সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে বিজিবি।
বুধবার বিকেলে বাংলাদেশ অংশের পাহাড়ি এলাকা ঘোরাফেরা করার সময় স্থানীয়রা মিয়ানমার সেনাসদস্য অং বো’কে আটক করে ভাল্লুক খাইয়া বিজিবি ক্যাম্পে সোপর্দ করে। অং বো মিয়ানমারের ইয়াংগুনের বাসিন্দা। বিজিবি কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে সে মিয়ানমার সেনাবাহিনীর ২৮৭ ব্যাটালিয়নের সদস্য বলে জানিয়েছে। তাকে নাইক্ষ্যংছড়ি লেমুছড়ি সীমান্তের ওপারে দায়িত্ব দেয়া হয়। গত দু’দিন আগে সে ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। আটক সেনা সদস্যকে নাইক্ষ্যংছড়ি বিজিবির ১১ ব্যাটালিয়নে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন, বিজিবি’র সেক্টর কমান্ডার।