আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 3:42 am || প্রকাশের তারিখ: October 29, 2019, 2:02 pm
সাকিবের সঙ্গে বিসিবি  আছে, সব ধরনের সহযোগিতা দেবে:প্রধানমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিসিবি সব সময় সাকিবের সঙ্গে আছে। তাকে সব ধরনের সহযোগিতা দেবে। তিনি বলেন, একটা ভুল সে করেছে এটা ঠিক। বিসিবি বলেছে তার পাশে তারা থাকবে। খুব বেশিকিছু যে করণীয় আছে সেটা কিন্তু নয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সম্প্রতি আজারবাইজান সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, আইসিসির শাস্তির মুখে পড়তে যাওয়া ক্রিকেটার সাকিব আল হাসানের বিষয়ে সরকারের খুব বেশিকিছু করণীয় আছে বলে মনে করি না। তিনি বলেন, ‘ওর যেটা উচিত ছিল, ওর সঙ্গে যখন যোগাযোগ করেছিল ও (সাকিব) বিষয়টিকে গুরুত্ব দেয়নি। আসলে ও একটা ভুল করেছে। আইসিসি যদি কোনো ব্যবস্থা নেয় আমাদের আসলে কিছু করার থাকে না।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম