আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 4:13 am || প্রকাশের তারিখ: October 29, 2019, 4:28 pm
শহীদ দুলালের মায়ের মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক প্রকাশ
লিয়াকত রাজশাহী প্রতিনিধি: ৯০ এর স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনে শহীদ ছাত্রনেতা রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম দুলালের মা উম্মে খাতুনের (১০১) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ মঙ্গলবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন মেয়র।

শোক বিবৃতিতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন মেয়র। উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ১ঃ৩০ মিনিটে নতুন বিলসিমলা এলাকার নিজ বাসভবনে বার্ধক্য জনিতকারণে ইন্তেকাল করেন উম্মে খাতুন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম