আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 28, 2026, 2:32 pm || প্রকাশের তারিখ: October 29, 2019, 7:27 pm
ফেঞ্চুগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যােগে শিক্ষা উপকরণ বিতরণ
ছামি হায়দার,ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের ফেঞ্চুগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু -কিশোর পরিষদের উদ্যােগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ২৯ অক্টোবর) উপজেলার পি পি এম উচ্চ বিদ্যালয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু -কিশোর পরিষদের উদ্যােগে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উক্ত শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন পি পি এম উচ্চ বিদ্যালয়ের

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুস সহিদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা শেখ রাসেল পরিষদের সাধারণ সম্পাদক শেখ মোমিনুল হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মালিক, নাঈম চৌধুরী, দপ্তর সম্পাদক আবিদ্দুজ্জামান রাহাদ সহ রাসেল সহ উপজেলা রাসেল পরিষদের নেতৃবৃন্দ। শিক্ষার্থীদের উদ্দেশ্য ফেঞ্চুগঞ্জ উপজেলা শেখ রাসেল পরিষদের সাধারণ সম্পাদক শেখ মোমিনুল হাসান বলেনঃ- তোমাদের বিশ্ব জয় করতে হবে, শিক্ষার ক্ষেত্রে তোমাদের মেধা কাজে লাগাতে হবে, এই সরকার শিক্ষা বান্ধব সরকার, তোমাদের সামনে অনেক সুযোগ আছে। তোমরা স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করবে আর শেখ হাসিনার উনয়নের বাংলাদেশ তোমারাই নেতৃত্ব দিবে ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম