আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ৩০, ২০১৯, ১১:২৩ পূর্বাহ্ণ
বেনাপোলে বন্দর শ্রমিকদের ওপর হামলার ঘটনায় ৩২ জনের বিরুদ্ধে মামলা
বেনাপোল প্রতিনিধি ঃ বন্দর নগরী বেনাপোলে স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকদের ওপর হামলার ঘটনায় ৩২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার(২৮অক্টোবর)রাতে বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়েনের গুপসরদার (৯২৫) আবুল কালাম বাদী হয়ে বেনাপোল বন্দর থানায় এ মামলা করেন। বেনাপোল বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসাই) শাহিনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলারয় বেনাপোল পৌরসভার কাউন্সিলর রাশেদ আলী (৪০) কে প্রধান আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত সোমবার (২৮ অক্টোবর) সকালে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোডে বন্দর শ্রমিক আমদানিকৃত পাথর লোড-আনলোড করছিল। এসময় বেনাপোল পৌর কাউন্সিলর রাশেদের নের্তৃত্বে একদল সন্ত্রাসী কমর্রত ওই শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে আট শ্রমিক আহত হয়। এসময় শ্রমিকদের ব্যবহারিত চারটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়। প্রভাব বিস্তার করতে একটি পক্ষ বেনাপোল বাজার ও তালশারি মোড়ে তিনটি শক্তিশালী বোমার বিষ্ফোরণ ঘটায় বলেও জানা যায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম