প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ৩০, ২০১৯, ১১:২৭ পূর্বাহ্ণ
রাজশাহীতে আনসার ভিডিপি রেঞ্জের আঞ্চলিক প্রশিক্ষণ ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লিয়াকত হোসেন রাজশাহী প্রতিনিধি:আনসার ভিডিপি রাজশাহী রেঞ্জের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, নওহাটা, পবায় অনুষ্ঠিত ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রী মৌলিক প্রশিক্ষণ (২য় ও ৩য় ধাপ) ২০১৯-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয়। এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, কমিউনিটি পুলিশিং সম্পর্কে ধারণা এবং আইন প্রয়োগকারী সংস্থার সাথে তাদের সমন্বয় প্রক্রিয়া সংক্রান্তে পাঠদান করেন।