প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 8:08 am || প্রকাশের তারিখ: October 30, 2019, 11:32 am
বেনাপোল প্রতিনিধি ঃ বিজিবির সাথে সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিএসএফের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন।
বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১ টার সময় প্রতিনিধি দলটি ভারতে পেট্রাপোল বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বিজিবি ও বিএসএফের মধ্যে যৌথ সম্মেলনটি বেনাপোল বিজিবি কোম্পানী সদরে অনুষ্ঠিত হবে। বিএসএফ প্রতিনিধি দলটি বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে আসলে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজ্জামান তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
বিএসএফ’র ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আইজি ইয়াগেশ বাহাদুর ক্ষুরানিয়া।বিজিবির পক্ষে ৬ সদস্যের প্রতিনিধিত্ব করছেন যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জালাল গনি খান। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা সীমান্ত সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ,চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় স্থান পাবে।