প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 2:02 am || প্রকাশের তারিখ: October 30, 2019, 2:12 pm
মহসীন কবীর: যশোর প্রতিনিধি : যশোরের শার্শার বসতপুর পশ্চিমপাড়া/মাঠপাড়া তিন রাস্তার মোড় থেকে পুলিশ অভিযান চালিয়ে ২শ ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ব্যাপারে শার্শা থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে শার্শা থানার সহকারী উপ-পরিদর্শক আবু বক্কার সিদ্দিক ও মাজেদুর রহমান মাজেদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বসতপুর পশ্চিমপাড়ায় অভিযান চালায়। এ সময় বসতপুর তিন রাস্তার মোড় থেকে এক সিএনজিতে তল্লাশী চালিয়ে ২ শ ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারিনি। এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, উদ্ধার হওয়া ফেনসিডিলের বিষয়ে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। তদন্তের সার্থে আসামিদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। এ ব্যাপারে নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান বিষয়টি নিশ্চিত করে বলেন ২ শ ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধারের ব্যাপারে শার্শা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।