আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 9:25 pm || প্রকাশের তারিখ: October 30, 2019, 4:24 pm
রানীশংকৈল আল- হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলে দোয়া ও সনদ বিতরণ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ফায়ার সার্ভিস রোডে অবস্থিত আল- হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলে- জে এসসি ও পিএসসি ছাত্রছাত্রীদের মাঝে দোয়া ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ৩০ অক্টোবর বুধবার দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে স্কুল পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ

সভাপতি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকছুদুর রহমান, গাজির হাট ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক সিরাজুল ইসলাম প্রমুখ। এছাড়াও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম