আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 2:08 am || প্রকাশের তারিখ: October 30, 2019, 5:05 pm
রাজনগরকে হারিয়ে ফাইনালে ফেঞ্চুগঞ্জ
ছামি হায়দার,ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ কুলাউড়ার বরমচালে চলছে খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবল টুর্নামেন্ট। বুধবার বিকালে সেমিফাইনালে ম্যাচে মাঠে নামে ফেঞ্চুগঞ্জ ন্যাশনাল স্পোর্টিং ক্লাব ও রাজনগরের সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ খেলা উপভোগ করতে জড়ো হোন হাজার হাজার দর্শক।

খেলার শুরুতে ১-১ গোলে সমতা থাকলেও পরে ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের ফুটবল নৈপুণ্যে পিছে পড়ে যায় সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব। ৩-১ গোলের জয় লাভ করে ফেঞ্চুগঞ্জ ন্যাশনাল স্পোর্টিং ক্লাব। হাজার হাজার দর্শকদের উল্লাস আর করতালিতে মূখর হয়ে উঠে পুরো এলাকা। বিজয়ের উল্লাসে মেতে উঠে ফেঞ্চুগঞ্জবাসী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম