প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:27 pm || প্রকাশের তারিখ: January 25, 2019, 1:23 pm
ষ্টাফ রিপোর্টার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনকারী আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ডেপুটি স্পোকসপারসন রবার্ট পালাডিনো এক বিবৃতিতে বলেন, নির্বাচনে ভোট দেওয়া কোটি বাংলাদেশিকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি ২০১৪ সালের নির্বাচন বর্জনের পর এবারের নির্বাচনে সব দলের অংশগ্রহণ ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে দেখা হচ্ছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৯টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮টি আসন। অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সব মিলিয়ে আটটি আসনে জয় পেয়েছে।
নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে টানা তৃতীয় ও চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা।