আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 8:32 am || প্রকাশের তারিখ: October 31, 2019, 7:23 am
বেনাপোল সীমান্তে ১২ হাজার মার্কিন ডলারসহ আটক-২
শার্শা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১২ হাজার মার্কিন ডলারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রামের মহিউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও শহিদুলের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)।

পুটখালী ২১ বিজিবি ক্যাম্পের সুবেদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, পুটখালী মসজিদ বাড়ি চেকপোষ্ট থেকে ১২ হাজার মার্কিন ডলারসহ তাদেরকে আটক করা হয়েছে। তারা ভারত থেকে চোরাই পথে ডলার এনে পাচার করছিল বলে তিনি জানান। ডলারসহ আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম