আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 10:12 pm || প্রকাশের তারিখ: October 31, 2019, 9:55 am
পিঁয়াজ বাবু
কেজি কেজি আর নয়
কেজির দিন শেষ,
হালি ধরে কিনতে হবে
পিঁয়াজ বাবুর অাদেশ।

আকাশচুম্বী দাম বেড়েছে 
বেড়েছে পিঁয়াজ বাবুর ভাব,
মোটা অংকে কিনতে হবে
পালটাও স্বভাব।

পিঁয়াজ বাবুর ঝাঁঝ বেড়েছে 
না খেলেও চলে ভাই,
এক পিঁয়াজে এক তরকারি 
তবুও চালাই।

পিঁয়াজ বাবুর কদর বেড়েছে 
বেড়েছে তার মান,
গিন্নি এখন অার কাঁদেনা
সময় বেঁচে যান।

তাই চলো মোরা সবাই
পিঁয়াজ বাবুর তথ্য শুনি,
সঠিক পদ্ধতিটি জেনে
পিঁয়াজ বাবু বুনি।

আনোয়ারুল ইসলাম

গাইবান্ধা সরকারী কলেজ

(অনার্স ২য় বর্ষ)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম