আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 9:00 pm || প্রকাশের তারিখ: October 31, 2019, 10:04 am
ঝালকাঠিতে ইজিবাইক কেড়ে নিল যুবকের প্রাণ
আল-আমিন,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে উপজেলায় উত্তর বাগড়ীএলাকায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ইজিবাইক চালক বাপ্পী হাওলাদার (১৮) নামের এক নিহত হয়েছে । নিহত বাপ্পি হাওলাদার উপজেলার উত্তর বাগড়ী এলাকার মতিন হাওলাদারের ছেলে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় চালক বাপ্পি হাওলাদার বুধবার রাতে বাড়ি ফিরে ইজিবাইকের ব্যাটারি চার্জের জন্য বিদ্যুৎ লাইনে সংযোগ দিয়ে রাখে। কিন্তু রাতে যে কোন সময় বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়ে থাকে।

পরে বৃহস্পতিবার ভোর বেলা ইজিবাইকে নিতে, চার্জে থেকে বিতছিন্ন করতে গলে, বাইকের উপর হাতরাখায় বিদ্যুতায়িত হয়ে থাকে সাথে সাথে মাটিতে পরে যায়। পরে বসার লোকজন বিদ্যুৎ লাইন বন্ধ করে তাৎক্ষনিক তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। এ বিষয়ে রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান থানা পুলিশ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম