আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 28, 2026, 11:21 am || প্রকাশের তারিখ: October 31, 2019, 11:24 am
ফেঞ্চুগঞ্জে আওয়ামীগের কর্মী সভা অনুষ্ঠিত
ছামি হায়দার,ফেঞ্চুগঞ্জ,প্রতিনিধিঃ ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন এর আওতাধীন ১নং ওয়ার্ড কমিটির কর্মি সভা সম্পন্ন হয়েছে গতকাল বুধবার রাতে। ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মনি লাল ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাহেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্রী হৃষিকেশ দেব রন্টু।
এই সময় বক্তারা বলেন। সরকার দৃশ্যমান উন্নয়নে বিশ্বাসী । আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের উন্নয়ন হবে। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ।

আজ বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশের অনেক পরিবর্তন সাধিত হয়েছে। আগামীতে আরও হবে। বক্তারা আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মাধ্যমে এলাকায় অনেক উন্নয়ন সাধিত হয়েছে। উপজেলার গ্রামীণ সড়কে আরসিসি ঢালাই সহ প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ অবকাঠামোর অনেক উন্নয়ন হয়েছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেনঃ- ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান আহমদ লছমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনঃ- ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি সম্বো সাহা, পশ্চিম বাজার পঞ্চায়েত কমিটির সভাপতি নাহিদ চৌধুরী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম