আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:57 am || প্রকাশের তারিখ: October 31, 2019, 3:25 pm
তাহিরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
কামাল হোসেন,প্রসুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস ২০১৯ ইং উপলক্ষে র‌্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “ সকলের হাত পরিছন্ন থাক” এবং “ সকলের জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত হোক সু,জীবন” এই শ্লেগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার বিকালে ৫ নং বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও এনজিও সংস্থা ইরার(ওয়াস ইন হেলথ প্রকল্প তাহিরপুর এর সহযোগীতায় একটি র‌্যালী বের করে তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে বাজারের মেইন রোডে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও ইউসি ইরার ওয়াস ইন হেলথ প্রকল্প বাদাঘাট ফিল্ড অফিসার আব্দুল মালেক খানের সঞ্চালনে আলোচনা সভায় এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মঈনুল হক, আলহাজ জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিন, ইউপি সচিব মনির হোসেন, ইরা(ওয়াস ইন হেলথ প্রকল্পের) ইউসি মোঃ সফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মাধ্যমিক ও কলেজের কৃতি শিক্ষার্থীদের ও কমিউনিটি হ্যান্ড ওয়াস ইন গ্রুপের দল নেত্রীদের মধ্যে হেন্ড ওয়াস, সাবনসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম