আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:26 am || প্রকাশের তারিখ: January 28, 2019, 5:29 am
রাজবাড়ীতে ট্রাকের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
অনলাইন ডেস্ক:

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। রোববার রাত ১১ টার দিকে কুষ্টিয়া-দৌলতদিয়া মহাসড়কের রাজবাড়ী শ্রীপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-  রাজবাড়ী পৌর এলাকার ধুঞ্চী গ্রামের হৃদয় শেখ (২৫) ও একই এলাকার শান্ত (২৩)।

জানা যায়, হৃদয় ও শান্ত শ্রীপুর পলাশ ফিলিং স্টেশন থেকে মোটর সাইকেলে তেল নিয়ে মহাড়কে উঠে। এসময় রাজবাড়ী থেকে যাওয়া একটি ট্রাক তাদের চাপা দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারি পলাতক রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম