প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 1:36 pm || প্রকাশের তারিখ: October 31, 2019, 4:04 pm
রাজাকারদের বিরুদ্ধে মামলা করে হমকী ও চাপে মুক্তিযোদ্ধা পরিবার
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে রাজাকারের বিরুদ্ধে মামলা করে হুমকীর শিকার হচ্ছেন মুক্তিযোদ্ধা পরিবার। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করা হয়েছে, যার নং ১৪৬৯। জিডিতে ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রামের আনোয়ার হোসেন উল্লেখ করেন, আন্তজার্তিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে হলিধানী এলাকার রাজাকারদের বিরুদ্ধে মামলা করায় আমাকে হুমকী দেওয়া হচ্ছে। রাজাকার পরিবারের সন্তানরা মামলা তুলে নেওয়ারও হুমকী দিচ্ছে। এ কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তহীনতায় ভুগছেন। আনোয়ার হোসেন ঝিনাইদহ সদর থানায় ৮ জনের নামে জিডি করেন।
আনোয়ার হোসেন জিডি করার কথা স্বীকার করে গনমাধ্যমকর্মীদের মুঠোফোনে বলেন, তার পরিবার মুক্তিযোদ্ধা পরিবার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে থেকে রাজাকার ও পাকি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কারণে তার পিতা ও চাচাদের হত্যা করা হয়। জ্বলিয়ে দেওয়া হয় ঘরবাড়ি। ২০১৫ সালের ২৫ অক্টোবর তিনি বাদী হয়ে আন্তজার্তিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন। এই মামলার অন্যতম আসামী রাজাকার আব্দুর রশিদ ও রাজাকার হাসেম গ্রেফতার হয়। মামলাটি তুলে নিতে রাজাকার পরিবাররা জোটবদ্ধ হয়ে আমাদের উপর চাপ সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন।