আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:57 am || প্রকাশের তারিখ: October 31, 2019, 5:42 pm
অবশেষে নিরসন হচ্ছে পাসপোর্ট সংকটের
আমাদেরবাংলাদেশ ডেস্ক:

অবশেষে নিরসন হচ্ছে দেশের চলমান পাসপোর্ট বই সংকটের। এরই মধ্যে প্রায় ২ লাখ পাসপোর্ট বই চট্টগ্রাম বন্দরে এসেছে। আগামী কয়েক দিনের মধ্যে বইগুলো গ্রহণ করবে পাসপোর্ট অধিদফতর। বইগুলো পাসপোর্ট অধিদফতরে হাতে পৌঁছালেই নিরসন হচ্ছে চলমান পাসপোর্ট সংকটের।

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মোহাম্মদ আবু সায়েদ বলেন, ‘চলমান পাসপোর্ট সংকট নিরসনের জন্য জরুরিভিত্তিতে ১ লাখ ৯২ হাজার পিস পাসপোর্ট বই আমদানি করা হয়। বইগুলো বর্তমানে চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। দ্রুততার সঙ্গে বইগুলো খালাসের প্রচেষ্টা চলছে। আশা করছি শিগগির পাসপোর্ট বই সংকট সমস্যা নিরসন হবে।’ পাসপোর্ট অধিদফতর সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগেই দেশে পাসপোর্টের বইয়ের সংকট দেখা দেয়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় পাসপোর্ট আবেদনকারীদের। অনেকে পাসপোর্ট হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে মাসের পর মাস। পাসপোর্ট বই সংকট নিরসনের জন্য জরুরিভিত্তিতে যুক্তরাজ্য থেকে ১ লাখ ৯২ হাজার পিস বই আমদানি করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম