আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:57 am || প্রকাশের তারিখ: October 31, 2019, 5:47 pm
নিয়ন্ত্রণে গাজিপুরের ঝুটের গুদামের আগুন
ডেস্ক নিউজ: নিয়ন্ত্রণে এসেছে গাজিপুরের কোনাবাড়ির আমবাগান এলাকায় ঝুটের গুদামের আগুন। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত।

প্রথমে একটি গোডাউনে আগুন লাগলেও পরে দ্রুতই আগুন আরো ৭টি গোডাউনে ছড়িয়ে পরে। কোনাবাড়ি আমবাগ পশ্চিমপাড়া এলাকার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় সিদ্দিক মিয়ার ঝুটের গুদামে আগুনের সুত্রপাত। পরে পাশের আরো ৭টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফলে ৮টি ঝুটের গোডাউনের মালামাল পুড়ে যায়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান বলেন, খবর পেয়ে জয়দেবপুর,কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুইঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস

আগুনে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম