আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 9:25 pm || প্রকাশের তারিখ: November 1, 2019, 10:15 am
আদিতমারীতে ইয়াবা ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক
এস,এম সুলতান,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারীতে ৫০ বোতল ফেন্সিডিল ও ৪৫০ পিস ইয়াবাসহ  জাহিদুল ইসলাম (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আদিতমারী থানা পুলিশ।শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে উপজেলার ভেলাবাড়ী নামক স্থান থেকে তাকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী গ্রামের মধু শেখের ছেলে।
পুলিশ জানায়,মাদক চোরাচালান অভিযানের অংশ হিসেবে আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ২ নং ভেলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলামকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৫৯ বোতল ফেন্সিডিল ও ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্য তিস্তার চরাঞ্চল হয়ে রংপুরের উদ্দেশে পাচার করা হচ্ছিল।
কিন্তু পুলিশের অভিযানে ধরা পড়লেন মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৪(খ), ১০(ক)ধারা মোতাবেক মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম