প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ১, ২০১৯, ১১:৪৩ পূর্বাহ্ণ
দেশের বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে বর্তমান সরকার- অধ্যাপক ফরহাদ হোসেন
মেহেরপুর প্রতিনিধিঃ "দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এ শ্লোগান কে সামনে রেখে মেহেরপুরে যুব দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা, অনুদানের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কম্পিউটার ইনস্পেক্টর মাসুদ আল আহসানের
সঞ্চালনায়,আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দেশে যে ৬০ ভাগ বেকার যুবক যুবতী আছে এদেরকে যদি আমরা সঠিকভাবে প্রশিক্ষণ, কর্মসংস্থানের জন্য লোন এবং সেই সাথে ব্যবসা সম্পর্কে প্রশিক্ষণ দিতে পারি তাহলে আমাদের দেশ আরও অনেক উন্নয়নের দিকে অনেক এগিয়ে যাবে। ইতিমধ্যে আপনার লক্ষ্য করেছেন যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য যুব উন্নয়ন কেন্দ্র তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুবক যুবতীর জন্য অনেক সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন। ইতিমধ্যে মেহেরপুরে শেখ কামাল আইসিটি ইনস্টিটিউট তৈরীর জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
এখান থেকে আইটি বিষয়ে যুবক-যুবতীরা ট্রেনিং নিয়ে তাদের কর্মসংস্থান বৃদ্ধি করবে। ইতোমধ্যে দেশের অনেক যুবক যুবতীরা ইন্টারনেট ভিত্তিক উপার্জন করে সাবলম্বী হয়েছে। সেই সাথে আমাদের খেয়াল রাখতে হবে যুবক-যুবতীরা যেন মাদকাসক্ত না হয়ে পড়ে। কারণ এখন আর যুবদের হতাশ হওয়ার কিছুই নাই। আপনারা জানেন সরকারের নির্বাচনী ইশতেহারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। অনুষ্ঠান শেষে যুব কল্যাণ তহবিল হতে ৮ জনকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যুব ঋণ প্রদান ৬ ১ লক্ষ ২৫ হাজার টাকা অনুদানের চেক এবং ২০ জনকে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।