আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ১, ২০১৯, ১১:৫৩ পূর্বাহ্ণ
বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
শার্শা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ ইবারত মুন্সি (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশ তাকে আটক করে। আটক ইবারত বেনাপোল পোর্ট থানাধীন ছোট আচঁড়া (মাঠপাড়া) গ্রামের আইয়ুব মুন্সির ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, এসআই পিন্টু লাল দাস সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় ছোট আচঁড়া গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির নামে মামলা দিয়ে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম