আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 10:50 pm || প্রকাশের তারিখ: November 1, 2019, 1:44 pm
ঝিনাইদহে সমাজ সেবা অধিদপ্তরের চেক বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের মাঝে সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জেলা সমাজ সেবা কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আব্দুল লতিফ শেখ, এনডিসি আবু সালেহ মো: হাসনাত প্রমুখ। এ সময় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও হিজড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ণে ৪৬ জনের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ২৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম