আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ১, ২০১৯, ৫:০৯ অপরাহ্ণ
খুলনা-মোংলা মহাসড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষঃনিহত ২
ত‌রিকুল ইসলাম, খুলনা ব্যূ‌রোঃখুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাটে পিকআপ মোটরসাই কেলের মূখোমূখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (০১ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে দূর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতদের বয়স ২৭ থেকে ৩০ এর মধ্যে। পুলিশ পিকআপটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি গরু বহণকারী পিকআপ ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের মূখোমূখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। গরুবাহী পিকআপটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম