আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 9:48 am || প্রকাশের তারিখ: November 1, 2019, 6:59 pm
দিনাজপুর ধান ক্ষেত থেকে এক যুবতীর মৃত্যুদেহ উদ্ধার
এহসান প্লুটো দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের পুর্ব কাঁটাবাড়ী (নয়া পাড়া) সংলগ্ন ধান ক্ষেত থেকে (শুক্রবার) সন্ধ্যায় বাবলী ওরফে ফেলানী (২৮) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। হতভাগী যুবতী পৌর শহরের পুর্ব কাঁটাবাড়ী (নয়া পাড়া মহল্লার) মোস্তফার মেয়ে । আনিকা নামে ১২বছর বয়সী তার একটি কন্যা সন্তানও রয়েছে । হাসপাতালে তথ্য নিতে গেলে ভিকটিমের স্বামী রিক্সা চালক আশিকুলকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে। তবে এখনো জানা যায়নি কি ভাবে মৃত্যু হয়েছে।
তবে মৃত্যুর বিষায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফখরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদককে বলেন-প্রাথমিক ভাবে আমরা এখনও কিছুই জানতে পারিনি তবে ময়না তদন্ত করার পরে জানাতে পারবো বলে তিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম