আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 5:48 am || প্রকাশের তারিখ: November 2, 2019, 12:19 pm
সচেতন করতেই আইন কঠোর করা হয় কাউকে বিপদে ফেলতে না-পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন
আল-আমিন ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির পুলিশ সুপারের নতুন সড়ক পরিবহন আইন নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ। মাঠে নেমে মোটরসাইকেল, বাস-ট্রাকসহ, নানান প্রকার যানবাহন চালকদের সাথে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, আপনারা কেউ জরিমানা দেবেন না, পুলিশকে জরিমানা আদায়ের সুযোগ দেবেন না। পুলিশও মামলা করে জনগণকে ভোগান্তিতে ফেলতে চায় না। শনিবার (২ নবেম্বর) বেলা ১১ টার দিকে ঝালকাঠি শহরের প্রবেশদ্বার কৃষ্ণকাঠি বিশ্বরোড মোড়ে নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সচেতন করতেই আইন কঠোর করা হয়, কাউকে বিপদে ফেলতে না। যে দেশের আইন যত কঠোর এবং যে আইনের শাস্তি যত গুরুতর সে দেশে অপরাধও অনেক কম। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর তরুন কর্মকার, আন্ত জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, পুলিশ ইন্সপেক্টর আবু তাহের মিয়া, মুরাদ আলী, মামুন হোসেন, হাবিবুর রহমান, আদেল আকবর প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশ্বরোডে চেকপোস্ট বসিয়ে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন চালকদের কাগজপত্র যাচাই করেন এবং বর্তমান আইন মেনে চলতে সচেতন হওয়ার আহব্বা জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম