আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 7:52 pm || প্রকাশের তারিখ: November 2, 2019, 7:03 pm
বেনাপোল সীমান্তে ইয়াবা ট্যাবলেট সহ আটক ১
বেনাপোল প্রতিনিধি ঃ যশোরের বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মিননু মিয়া (২৫ ) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি ।শনিবার দুপুর ৩ টার সময় ঘিবা মাঠে মেহগনি বাগানের ভিতর থেকে তাকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের খোরশেদ আলীর ছেলে ।বিজিবি ঘিবা ক্যাম্পের ইনচার্জ

নায়েব সুবেদার আব্দুল মালেক জানান.গোপন সংবাদে জানতে পারি আটক করেছে পুলিশ পরিমান ইয়াবা ট্যাবলেট এনে মাঠের মধ্যে মেহগনি বাগানে অবস্থান করছে ।এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতেনাতে আটক করা হয় ।তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম