আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 7:51 pm || প্রকাশের তারিখ: November 2, 2019, 7:30 pm
শার্শায় কমিউনিটি পুলিশিং এবং আইন শৃংখলার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
 আসাদুর রহমান, শার্শা প্রতিনিধি : পুলিশ-জনতা হাতে হাত, চোর-সন্ত্রাসীরা কুপোকাত। এই শ্লোগানে শনিবার সন্ধ্যায় শার্শার নাভারন উত্তর বুরুজ বাগান (ফরেষ্ট অফিস পাড়ায়) কমিউনিটি পুলিশিং এবং আইন শৃংখলার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার শান্তি-শৃংখলা বজায় রাখতে এবং চুরি-ছিনতায় রোধে স্থানীয় ব্যক্তিদের সাথে এ মতনিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উত্তর বুরুজ বাগান গ্রাম আওয়ামীলীগের সভাপতি আয়ুব হোসেনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্ত রাখেন, শার্শা উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক এস এম আসিফ-উদ-দৌলা সরদার

অলক, ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, সাংবাদিক ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম আজাদ, শার্শা থানার এস আই মামুনুর রশিদ, যুবলীগ নেতা মোকলেছুর রহমান কাকন, ইউপি সদস্য মোমিনুর রহমান, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনু মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম