আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 7:36 pm || প্রকাশের তারিখ: November 3, 2019, 12:29 pm
রাজশাহীর মোহনপুরে ৩২পিস ইয়াবাসহ দুইজন আটক
রাজশাহী প্রতিনিধি :রাজশাহীর মোহনপুরে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার বাটুপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ।

অভিযানে ৩২ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার আকুবাড়ি পূর্বপাড়া গ্রামের ইউনুস সরদারের ছেলে আমিনুল সরদার(৪৩),আ: হাকিমের ছেলে জোবায়ের রহমান (২৪)।

আটককৃত আসামীদের নামে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম