প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 7:30 pm || প্রকাশের তারিখ: November 3, 2019, 3:34 pm
ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ছাত্রলীগ যথাযোগ্য মর্যাদায় জাতীয় জেল হত্যা দিবস পালন করেছে। জাতির সূর্য্য সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতির পিতার ঘাতকরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে তাদের নির্মমভাবে হত্যা করে।
আজ রবিবার (৩ অক্টোবর) বিকেলে জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের ধামরাই কলেজ শাখার সাবেক সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে একটি বিশাল শোক র্যালী বের করা হয়। র্যালীর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা হাবিব বলেন, এই হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পাকিস্তানী ভাবধারায় ফিরিয়ে নেয়াই ছিল ঘাতকদের পরিকল্পনা। জাতীয় চার নেতার পরিবারের সদস্যদের চাওয়া দণ্ডপ্রাপ্ত খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানাচ্ছি ।