আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 11:10 am || প্রকাশের তারিখ: November 3, 2019, 4:17 pm
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন
এম শিমুল খান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব মো: খলিলুর রহমান।

শনিবার বেলা ১টায় তিনি টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের আতœার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল বাকী, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক প্রমূখ উপস্থিত ছিলেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম