আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ২:০৪ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ৩, ২০১৯, ৫:১১ অপরাহ্ণ
দিল্লি জয় টাইগারদের
আমাদেরবাংলাদেশ ডেস্ক: ওয়ানডেতে ভারতের বিপক্ষে মধুর জয় এসেছে অনেক। কিন্তু টি-টোয়েন্টিতে প্রতিবেশী দেশটিকে কখনো হারাতে পারেনি টাইগাররা। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে ১ রানের ট্রাজিক হার। ২০১৮ সালে নিদাহাস টি-টোয়েন্টি সিরিজের ফাইনালটাও কি কম যন্ত্রণার? শেষ বলে ছক্কা হাঁকিয়ে দিনেশ কার্তিক মুঠো থেকে বের করে নিলেন ম্যাচটা।

আগের ৮ বারের দেখায় যে ভারত হেসেছিল প্রতিবারই, সেই দলটাকে নবম দেখায় হারিয়ে দিল বাংলাদেশ। সেটিও কিনা তাদেরই মাঠে। দিল্লি জয়ে শুরু হলো বাংলাদেশের ভারত মিশন। বাংলাদেশের জয়টা ৭ উইকেটের।

রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বোলিং বেছে নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। ভারত আটকে যায় ৬ উইকেটে ১৪৮ রানে। বাংলাদেশ ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে। উইনিং রান অধিনায়ক মাহমুদউল্লাহর ছক্কায়। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম