আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 6:03 am || প্রকাশের তারিখ: November 3, 2019, 5:15 pm
বদলি হলেন নারানগঞ্জের এসপি হারুন
আমাদেরবাংলাদেশ ডেস্ক: নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। এসপি হারুনকে ঢাকার পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার (টিআর) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তবে, পুলিশের পক্ষ থেকে বদলির কোনো কারণ এখনও পর্যন্ত জানানো হয়নি।

এর আগে এসপি হারুন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ২ ডিসেম্বর তাকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়। তারও আগে তিনি গাজীপুরের পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম