আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 5:48 am || প্রকাশের তারিখ: November 3, 2019, 5:18 pm
প্রথমবারের মত ভারতকে হারাল বাংলাদেশ
আমাদেরবাংলাদেশ ডেস্ক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ ও ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ভারত।

১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মত ভারতকে হারাল বাংলাদেশ।



বাংলাদেশের হয়ে লিটন ৭, নাঈম ২৬ ও সৌম্য ৩৯ রান করেন। মুশফিক ৪৩ বলে ৮ চার ও ১ ছয়ে ৬০ ও মাহমুদউল্লাহ ৭ বলে ১ চার ও ১ ছয়ে ১৫ রানে অপরাজিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম