আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 10:40 pm || প্রকাশের তারিখ: November 4, 2019, 11:51 am
রাণীশংকৈল মডেল মসজিদ ও কমপ্লেক্সের নির্মাণ কাজের শুভ উদ্বোধন
হুমায়ুন কবির,রাণীশংকৈল,( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪ নভেম্বর সোমবার দুপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন প্রায় ৪৩ শতাংশ জমির উপর সাড়ে ১২ কোটি টাকা ব্যায়ে নির্মিতব্য উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। মাওলানা আব্দুল্লাহ হীল বাকী হুজুরের দোয়ার মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত

ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা, ঠাকুরগাঁও জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আবুল কাশেম প্রমুখ। এছাড়াও রাণীশংকৈল উপজেলা ইসলামকি ফাউন্ডেশনের সুপার ভাইজার ফফরাদুজ্জামান , উপজেলা মডেল কেয়ারটেকার আমিরুল ইসলাম, আলহাজ্ব হামিদুর রহমানসহ স্থানীয় মুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম