আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:32 am || প্রকাশের তারিখ: February 2, 2019, 2:02 pm
বাজারে মিষ্টি কুমড়ার ভাল দাম পাচ্ছে না কৃষক
মোঃ আসাদুর রহমান,শার্শা (যশোর) প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলার বিভিন্ন বাজারে শীতকালীন শাক-সব্জীতে ভরপুর থাকায় মিষ্টি কুমড়ার নায্য মূল্য না পেয়ে কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। পোকায় নষ্ট করায় ফলন ভাল হয়নি। তারপরও বাজার মূল্য কম হওয়ায় কৃষকের খরচ উঠছে না। বাজার মূল্য কম থাকায় এ চাষে কৃষক নিরুৎসাহিত হচ্ছে। এ উপজেলায় আগামী বছর মিষ্টি কুমড়ার চাষ কমে যাওয়ার আশংকা করছে উপজেলা কৃষি বিভাগ।
মিষ্টি কুমড়া একটি লাভ জনক ফসল। অল্প খরচে অধিক মুনাফা হওয়ায় শার্শার কৃষকরা মিষ্টি কুমড়া চাষে ঝুঁকে পড়েছিল। গত কয়েক বছর ধরে এ উপজেলায় মিষ্টি কুমড়ার ব্যাপক চাষ হয়ে আসছিল। উপজেলার সদর, বাগআঁচড়া ও কায়বা ইউনিয়নে এ চাষ বেশি হয়েছে। পাইকারী ব্যবসায়ীরা কৃষকের জমিতে গিয়ে স্বল্প মূল্যে ক্রয়ের ইচ্ছা পোষণ করায় কৃষকরা হতাশাগ্রস্থ হয়ে পড়ছে।
কুমড়া চাষীরা বলছেন, চলতি বছরে এক বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষ করতে খরচ হয়েছে ৪/৫ হাজার টাকা আর বিক্রি হচ্ছে ২ হাজার টাকা। এ লোকসান কাটিয়ে উঠতে কৃষককে হিমশিম খেতে হচ্ছে। সরকার যদি কুমড়া চাষীদের দিকে একটু নজর না দেয় তাহলে এ চাষ আগামীতে কম হবে। তবে সরকারী পৃষ্টপোষকতা পেলে শার্শায় দেশের সব চেয়ে বেশি মিষ্টি কুমড়ার চাষ হবে এমনটাই আশা করা যায়।
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৌতম কুমার শীল জানান, শার্শা উপজেলায় চলতি মৌসুমে ১৯০ হেক্টর জমিতে এ মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। অধিকাংশ জমিতে উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের চাষ করেছে এবং ফলন খুব ভাল হয়েছে যার জন্য উৎপাদনটাও ভাল হচ্ছে। আড়াই থেকে তিন মাসের মাথায় ২৫/৩০ হাজার টাকা লাভ করতে পারছে। যার জন্য কৃষকের মধ্যে আগ্রহ বৃদ্ধি হচ্ছে। বাজারে যেহেতু অন্যান্য শীত কালীন সবজিতে ভরে গেছে, তাই এই মুহুর্তে বাজারে কুমড়ার দাম কিছুটা কম। ফল ছিদ্রকারী মাছি পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকদের উদ্বুদ্ধ করছি সেক্সফ্রোমন ফাঁদসহ অন্যান্য ফাঁদের মাধ্যমে এ পোকা দমন করার জন্য। কৃষকও আগ্রহ প্রকাশ করছে ব্যবহারের জন্য। তবে আগামী বছর মিষ্টি কুমড়ার চাষ কমে যাওয়ার আশংকা রয়েছে বলে ধারনা করা হচ্ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম