আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 12:18 pm || প্রকাশের তারিখ: November 5, 2019, 4:59 am
ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত মোটরসাইকেল আরোহী 
মোঃ রওনক খান মজলিশ: ধামরাইয়ে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী এক নারী নিহত হয়েছে। চালকসহ ট্রাকটি আটক করেছে ধামরাই থানা পুলিশ।  নিহতের নাম বাসনা বেগম (৪৫),  তিনি গোল্ডটেক্স লিঃ নামক একটি তৈরী পোশাক কারখানার একজন শ্রমিক ছিলেন। গতকাল সোমবার  (৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা




মহাসড়কের ধামরাই ঢুলিভিটা নামক স্থানে এই ঘটনা ঘটে। ট্রাকের চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী  বাসনা বেগম। নিহত বাসনা বেগম মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বেগুননাছি গ্রামের বাসিন্দা ,  তিনি রহিম উদ্দিন শেখের মেয়ে। তাঁর স্বামীর নাম আতিয়ার রহমান,  তার স্বামীর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর গ্রামে।

ধামরাই থানা পুলিশ জানায়, নিহত বাসনা বেগম তাঁর স্বামীর সঙ্গে ছেলে হাসিব আহমেদ (৭) সহ মোটরসাইকেল যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন ধামরাই ঢুলিভিটা নামক স্থানে আসলে একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয় এতে মোটর সাইকেলের পেছন থেকে বাসনা বেগম ছিটকে পরে গেলে ঘাতক ট্রাকটি তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্বামী আতিয়ার রহমান ও ছেলে হাসিব আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম