আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৪:৪১ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ৫, ২০১৯, ৮:৩৬ পূর্বাহ্ণ
হেলমেটের কারণে রক্ষা পেলেন একজন মোটরসাইকেল আরোহী
জিল্লুর রহমান সাগর গাজীপুর প্রতিনিধি: আজ ০৫/১১/২০১৯ ইংরেজি রোজ মঙ্গলবার সকাল আনুমানিক ৮. ৩০ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আওতাধীন ভোগড়া বাইপাস মোড়ে ,আজমেরী গ্লোরী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ! এই মোটরসাইকেল আরোহী বাসের নিচে চলে গিয়েছিল ! মহান আল্লাহ পাকের অশেষ রহমতে হেলমেটের কারণে দিন রক্ষা পান ! এই আজমেরী গ্লোরী চৌরাস্তা হইতে ভোগড়া বাইপাস হয়ে কোনাবাড়ির দিকে যাচ্ছিল !

মোটরসাইকেলটি ঢাকা রোড হইতে কোনাবাড়ী দিকে যাচ্ছিল ! ভোগড়া বাইপাস মোড়ে দুটি সামনাসামনি হয়ে এই দুর্ঘটনাটি ঘটে ! ভোগড়া বাইপাস মোড়ে ( ট্যাংগো ০৩ ) ডিউটি অফিসার সার্জেন্ট মেহেদী তাৎক্ষণিক গাড়ি আটকে দেন এবং মোটরসাইকেল আরোহীকে বাসের নিচে থেকে টেনে বের করেন ! আজমেরী গ্লোরী নাম্বার ঢাকা মেট্রো ব _১৪_৮৮১৮ ! বাসএবং ড্রাইভার কে আটক করে  এ,এস,আই শাহাদাত হোসেন মাধ্যমে বাসন থানায় সোপর্দ করা হয় ! পরবর্তীতে মোটরসাইকেলটি বাসন থানা সোপর্দ করা হয় ! উন্নত চিকিৎসার জন্য সার্জেন্ট মেহেদী মোটরসাইকেল (বাজাজ প্লাটিনা )ড্রাইভারকে তাৎক্ষণিক  গাজীপুর সদর হাসপাতাল পাঠিয়ে দেন  !
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম