আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 8:23 pm || প্রকাশের তারিখ: November 5, 2019, 9:07 am
দিনাজপুরের ফুলবাড়ীতে দুই শীর্ষ গরু চোর আটক
এহসান প্লুটো,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে দুই শীর্ষ গরু চোর আটক। জানা যায়,কালীপূজা রাতে গরু দুইটি চুরি হয় ফুলবাড়ী উপজেলার ৪ নং বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট (খড়মপুর) গ্রামে।এ বিষয়ে গরু মালিক মোঃ রিপন পিতাঃ আবুল কালাম, সাংঃ মাদিলাহাট (খড়মপুর), ফুলবাড়ী,দিনাজপুর ফুলবাড়ী থানায় গত ০৪/১১/১৯ ইং তারিখে একটি চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩। ০৫/১১/১৯ তারিখে
পুলিশের বিশেষ অভিযানে চোর দুইটি ধরা হয় বিরামপুরে উপজেলার শ্রীপুর গ্রামে। চোর দুইজন হলেন ১.মোঃ মুশফিকুর রহমান(৪২), ২.ইদু মিয়া (৩৮) পিতাঃ মৃত আঃ রহমান, সাংঃ শ্রীপুর, বিরামপুর। আসামীগনকে ০৫/১১/১৯ রোজ মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়।বিষয়টি নিশ্চিত করে আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদককে জানিয়েছেন ফুলবাড়ী থানার ওসি মোঃ ফকরুল ইসলাম।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম