আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 10:35 pm || প্রকাশের তারিখ: November 5, 2019, 10:43 am
জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত:রংপুরে
নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার (৫ নভেম্বর) ২০১৯ পুলিশ লাইন্স অডিটোরিয়াম হলে রংপুর জেলা পুলিশের নভেম্বর’১৯ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কল্যান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার)পিপিএম পুলিশ সুপার রংপুর।  সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি,
অপরাধ দমন , মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।উক্ত সভায় জেলার জনগনের আইনশৃংখলা জন নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ফাঁড়ী, তদন্ত কেন্দ্র ও ক্যাম্প ইনচার্জসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম